সিলেটে জাল দলিলে ক্ষতিপূরণের টাকা উত্তোলনের চেষ্টা, ২ জনের কারাদণ্ড

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে জাল দলিল ব্যবহার করে জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ (এলএ) শাখা থেকে ক্ষতিপূরণের টাকা উত্তোলনের চেষ্টার অভিযোগে দুই ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১০ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিন। এর আগে মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় ঘটনাটি ঘটে। দণ্ডপ্রাপ্তরা হলেন- ওসমানীনগর উপজেলার ওসমানপুর গ্রামের আতিকুর রহমান (৫৬) এবং জালালাবাদ থানার চাতলীবন্দ গ্রামের সুজন আলী (৩০)। ভ্রাম্যমাণ আদালত আতিকুর রহমানকে চার মাস ও সুজন আলীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনRead More


































