Main Menu

তাহিরপুরে গোসল করতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রামসংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা।

নিহত সুলতানা বেগম (২৪) ধুতমা গ্রামের আবুল বাসারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১টার দিকে বাড়ির পাশের বৌলাই নদীর ঘাটে গোসল করতে নামেন সুলতানা। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নদীতে তল্লাশি চালিয়েও তার সন্ধান না মেলায় বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়।

খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। প্রায় চার ঘণ্টার চেষ্টার পর বিকেল ৫টার দিকে নদী থেকে সুলতানার মরদেহ উদ্ধার করা হয়।

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়। পরে বিকেলে নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Share





Related News

Comments are Closed