Main Menu

বিদ্যুতের নতুন দাম ঘোষণা বুধবার

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুতের পাইকারি, সঞ্চালন ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ সংক্রান্ত সিদ্ধান্ত বুধবার (৩ জুন) বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

মঙ্গলবার (২ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

Manual7 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বিদ্যুতের পাইকারি (বাল্ক) ও খুচরা মূল্যহার পুনর্নির্ধারণের প্রস্তাব জমা দিয়েছে। এছাড়া পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিবিপিএলসি) সঞ্চালন মূল্যহার এবং বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বাপবিবো), ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি), ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো), ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ওজোপাডিকো) ও নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) খুচরা বিদ্যুতের মূল্যহার পরিবর্তনের প্রস্তাব কমিশনের কাছে দাখিল করেছে।

Manual5 Ad Code

এসব প্রস্তাবের ওপর গত ২০ ও ২১ মে গণশুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে বিভিন্ন অংশীজন, ভোক্তা প্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের মতামত তুলে ধরেন।

Manual8 Ad Code

বিইআরসি জানিয়েছে, প্রস্তাবিত মূল্যহার পর্যালোচনা শেষে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার বিকেল ৩টায় কমিশনের কার্যালয়ের শুনানি কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে প্রকাশ করা হবে।

Manual5 Ad Code

বিদ্যুতের নতুন মূল্যহার ঘোষণা নিয়ে গ্রাহক, ব্যবসায়ী ও শিল্প খাতের সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। কারণ নতুন সিদ্ধান্তের ফলে বিদ্যুতের উৎপাদন, সঞ্চালন ও ব্যবহার খরচে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code