তাহিরপুরের রক্তি নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হাউজবোডে ও মালামাল পরিবহনকারী নৌকার চালকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে পড়ে নিখোঁজ আমিন মিয়ার (২২) লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে রক্তি নদীতেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
এর পূর্বে ভোর রাতে উপজেলা বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোডে ও মালামাল পরিবহনকারী নৌকা রাখা নিয়ে ঝগড়া ও হাতাহাতি ঘটনা ঘটে।
নিহত মালবাহী নৌকার ষ্টাফ আমিন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে।
জানা গেছে, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোড ও মালামাল পরিবহনকারী নৌকা রাখা নিয়ে ঝগড়া ও হাতাহাতি ঘটনা ঘটে দুইপক্ষের লোকজনের মধ্যে। এরপর থেকে আমিন মিয়াকে আর খোঁজ পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর পাতারী এলাকায় মরদেহ ভেসে ওঠে। পরে খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ও দুটি নৌকাই তাহিরপুর থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম। তিনি জানান এই বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed