বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনায় উদ্বেগ
বৈশাখী নিউজ ডেস্ক: সরকার কর্তৃক গণবিরোধী বিদ্যুৎ বিল বাড়ানোর ফলে গ্রাহকদের প্রিপেইড মিটার রিচার্জে দীর্ঘ টোকেন বিড়ম্বনার উদ্বেগ প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। তথ্য প্রযুক্তির প্রসারের এই যুগে টোকেন জনিত রিচার্জ বিড়ম্বনা দুরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান তারা।
সোমবার (৮ জুন) এক বিবৃতিতে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল ও সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেন, সম্প্রতি সরকার কর্তৃক অযৌক্তি কারণে অস্বাভাবিক হারে বিদ্যুতের বিল বৃদ্ধি করা হয়েছে। বিদ্যুৎ বিল বাড়ানোর ফলে গ্রাহকদেরকে ২৪০টি টোকেন নাম্বার ব্যবহার করে প্রিপেইড মিটার রিচার্জ করতে হচ্ছে। এ নিয়ে গ্রাহকগণ বিড়ম্বনার সম্মুখীণ হচ্ছেন। অনেকে বার বার চেষ্টা করেও রিচার্জ করতে পারছেন না। বিদ্যুৎ বিভাগ থেকেও কাঙ্খিত সহযোগিতা থেকে তারা বঞ্চিত হচ্ছেন। একাধিক বার টোকেন নাম্বার তুলতে গিয়ে অনেক গ্রাহকের মিটার লকের মতো ঘটনা ঘটছে। ফলে আর্থিক সুবিধা দিয়ে বিদ্যুৎ অফিসে গিয়ে মিটারের লক খুলতে হচ্ছে। যা গ্রাহকদের দুর্ভোগকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে। বর্তমানে তথ্য প্রযুক্তির প্রসারের এই যুগে সেকেলে আমলের প্রযুক্তির কারণে এই বিভ্রান্তি ও বিড়ম্বনার শিকার হচ্ছে সাধারণ বিদ্যুৎ গ্রাহকগণ। এমন পরিস্থিতিতে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বিশেষ হেল্প লাইন চালু করা জরুরী হলেও সেই ধরনের কোন পদক্ষেপ নেয়া হয়নি।
এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্টদের প্রতি জোর দাবী জানান তারা।
Related News
সিলেটে অসামাজিকতার দায়ে হোটেল উত্তরা সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপের দায়ে সিলেট নগরীর বন্দর বাজারস্থ হোটেল উত্তরা (আবাসিক) সিলগালা করেছেRead More
সিলেটে বিদেশী আগ্নেয়াস্ত্র ও এয়ারগান উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ (রহঃ) থানার সুরমা গেইট এলাকায় অভিযান চালিয়ে একটি পুরাতন বিদেশীRead More



Comments are Closed