শাবিতে বাংলাদেশ-পাকিস্তান ২য় এডুকেশন এক্সপো রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বাংলাদেশ-পাকিস্তান ২য় এডুকেশন এক্সপো আগামী রোববার (১৭ মে) সকাল ১০টায় নিউ সোশ্যাল সায়েন্স ভবনের নিচতলায় অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, এডুকেশন এক্সপোতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
এডুকেশন এক্সপোতে পাকিস্তানের শীর্ষ ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি উপস্থিত থাকবেন। বাংলাদেশ-পাকিস্তান নলেজ করিডরের অংশ হিসেবে পাকিস্তান সরকারের সম্পূর্ণ অর্থায়নে বাংলাদেশি শিক্ষার্থীদের ফুলব্রাইট স্কলারশিপ দিচ্ছে দেশটি। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে এই স্কলারশিপ দেওয়া হচ্ছে। পাকিস্তানে উচ্চ শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের এডুকেশন এক্সপোতে অংশগ্রহণ করতে বলা হয়েছে।
Related News
শাবিপ্রবিতে র্যাগিংয়ের শিকার চার শিক্ষার্থী, অভিযুক্তের তালিকায় ৬জন
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) চার নবীন শিক্ষার্থীকেRead More
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদনRead More



Comments are Closed