সিলেটে স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মিলেছে চিরকুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সুবিদবাজারের মিয়া ফাজিলচিশত এলাকার একটি বাসা থেকে মাহদি আনজুম (১৫) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে তার লেখা একটি চিরকুটও উদ্ধার করা হয়েছে, যেখানে মৃত্যুর জন্য কাউকে দায়ী না করার অনুরোধ জানানো হয়েছে।
নিহত মাহাদি আনজুম (১৫) সিলেট ক্যান্টমেন্ট স্কুল এণ্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ও সুবিদ বাজার মিয়া ফাজিলচিশতের বাসিন্দা মৃত মিসবাহ উদ্দিন ও ডা. রুলী বিনতে রহিম দম্পত্তির সন্তান।
ফাজিল চিশতের ১৩/৩ নং বাসার চতুর্থ তলার ফ্ল্যাটে মায়ের সঙ্গে থাকতো মাহদী।
মঙ্গলবার (৯ জুন) দুপুর ১টার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় বিমানবন্দর থানা পুলিশ মিয়া ফাজিলচিশত এলাকার ১৩/৩ নম্বর বাসার চতুর্থ তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
নিহত মাহদি আনজুম সিলেট ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী। তিনি চিকিৎসক ডা. রুলী বিনতে রহিমের সন্তান। পড়াশোনার পাশাপাশি বিএনসিসি ও স্কাউট কার্যক্রমেও সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় সূত্র।
পুলিশের উদ্ধার করা চিরকুটে মাহদি লিখে গেছে, তার মৃত্যুর পর যেন ময়নাতদন্ত না করা হয় এবং এ বিষয়ে অতিরিক্ত অনুসন্ধানও না চালানো হয়। চিরকুটে সে দাবি করেছে, নিজের ইচ্ছায় জীবন শেষ করেছে এবং এর পেছনে অন্য কোনো কারণ নেই। একই সঙ্গে আনুষ্ঠানিক শেষকৃত্য আয়োজন না করা এবং দ্রুত তাকে ভুলে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার অনুরোধও জানিয়েছে সে।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের অন্য সদস্যদের মতো খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যায় মাহদি। তবে মঙ্গলবার সকাল গড়িয়ে গেলেও সে দরজা না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। একপর্যায়ে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ সময় কক্ষ থেকে একটি চিরকুটও জব্দ করা হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) দেবাশীষ দাস এবং বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুর রহমান।
এয়ারপোর্ট থানার ওসি শহিদুর রহমান বলেন, ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহপাঠী, শিক্ষক ও পরিচিতজনদের অনেকেই মাহদির আকস্মিক মৃত্যুতে বিস্ময় ও গভীর দুঃখ প্রকাশ করেছেন।
Related News
সিলেটে ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: লাইসেন্স ছাড়াই কার্যক্রম চালানোর কারণে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকায়Read More
সিলেটে ১১ দলীয় ঐক্যের নেতৃবৃন্দের আলিয়া মাঠ পরিদর্শন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও ১১ দলীয় ঐক্যেরRead More



Comments are Closed