স্থিতিশীল দেশ নির্মাণে সম্পদের হিসাব ও ন্যায়পাল কার্যকর করার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: স্থিতিশীল দেশ নির্মাণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব ও ন্যায়পাল দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে ‘দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম’।
৯ জুন (মঙ্গলবার) সন্ধ্যায় সিলেট নগরীর বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ মসজিদ মার্কেটের দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক মাসিক সভায় অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তারা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রতি দুই বছর অন্তর অন্তর সরকারের নিকট বিষয় সম্পদের হিসাব দাখিল করার বিধান, শক্তিশালী ন্যায়পাল সহ যৌক্তিক সংস্কারগুলো এখনো বাস্তবায়ন না হওয়ায় গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেন।
সভায় ২৪শে মে (২০২৬) দৈনিক যুগান্তরে প্রকাশিত ‘ব্যাংক থেকে পাঁচ লাখ টাকা চুরি’ এবং সিলেট সিটি কর্পোরেশন সাব রেজিস্ট্রি ভ্যাট কাস্টমস অফিস সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কিছু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতি ও অনিয়মের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় বক্তারা এই সমস্ত খবর অবিলম্বে আমলে নিয়ে জড়িতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সভায় বিদ্যুতের প্রি-পেইড মিটারের রিচার্জ ভোগান্তি নিরসন এবং বর্ধিত বিদ্যুতের মূল্য অবিলম্বে প্রত্যাহারের দাবিতে গ্যাস-বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের চলমান আন্দোলন ও কর্মসূচির প্রতি ফোরামের পক্ষ থেকে পূর্ণ একাত্মতা প্রকাশ করা হয়।
সিলেটের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সন্ত্রাসী ও চাঁদাবাজদের দ্রুত তালিকা প্রণয়ন করার তাগিদ দিয়ে বলা হয় উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তাদের জোন ভিত্তিক এরিয়া চিহ্নিত করে নিয়মিত এলাকা পরিদর্শনের পরামর্শ দেন নেতৃবৃন্দ। এছাড়া সিলেট জেলা হাসপাতালের চিকিৎসাসেবার কার্যক্রম দ্রুত সম্পন্ন ও সিলেট-ঢাকা বিরতিহীন রেল সার্ভিস দ্রুত শুরু নগরীর নদী, খাল, পুকুর সংরক্ষণ সহ প্রধান প্রধান নষ্ট সড়কগুলো কাজ শুরু করার জোর দাবি জানানো হয়।
সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের প্রায় তিন কোটি খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনা, ফেসবুক চালাতে মেটা প্রতিষ্ঠানকে ৫০০ টাকা এবং জন্ম নিবন্ধনের ফিস বাড়িয়ে ১২০০ টাকা করার সংবাদে চরম উৎকণ্ঠিত। নানা ফন্দি-ফিকির করেও কর জিডিপির হার ৭ শতাংশ রাখা যাচ্ছে না।
তারা আরও বলেন, এনবিআর বিগত দিনের নিষ্পত্তি করা ফাইল পূর্ণ মূল্যায়নের জন্য হাতে নিয়েছে। অতীতের অভিজ্ঞতা বলে এসব মূল্যায়নের নামে কেবল সাধারণ ব্যবসায়ীদের হয়রানিই বাড়ে। সরকার রাজস্ব বাড়ানোর ফাঁকা বুলি আওড়ালেও দুর্নীতি কমাতে কোনো উদ্যোগ না নিয়ে এনবিআর কাস্টমস সহ এই তিন প্রতিষ্ঠানের জবাবদিহিতা নিশ্চিত নেই। এমনকি দুদকে গত আড়াই মাস ধরে কোনো নতুন কমিশন না থাকায় পুরো জবাবদিহিতা প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। এদিকে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো বলেছে দূর্নীতির কারণে জিডিপির ২ শতাংশ খেয়ে ফেলেছে। পাশাপাশি বড় বড় ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো শত কোটি কোটি টাকা কর ফাকি দিচ্ছে। হয়রানি মুক্ত কর আদায় করতে হবে। সাফ কথা বড় বিপদ এড়াতে হলেও স্থিতিশীল বাংলাদেশ নির্মাণে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের বিশেষ সম্পদের হিসাব ও ন্যায়পাল দ্রুত কার্যকর করার জোর দাবি জানানো হয় সভায়।
সভায় অনন্যাদের মধ্যে বক্তব্য রাখেন ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ডা: অরুণ কুমার দেব, মামুন রশীদ এডভোকেট, দপ্তর সম্পাদক আব্দুল মোতায়ালী ফলিক, শ্রম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সিতাব, সহ-শ্রম সম্পাদক শ্রমিক নেতা মিজান গাজী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীদুর রহমান জুনু, কেন্দ্রীয় সদস্য সমাজসেবী মাহবুব ইকবাল মুন্না প্রমখ। সভায় কেন্দ্রীয় অন্যতম সহ-সভাপতি মো: লায়েক মিয়ার মায়ের আশু সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করা হয়।-বিজ্ঞপ্তি
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed