বৃহস্পতিবার সিলেটে আসছেন মুফতী ফয়জুল করীম শায়েখে চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই সিলেট আসছেন বৃহস্পতিবার (১১ জুন)।
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ক্বীন ব্রীজ সংলগ্ন সারদা হলে বিকাল ৩টায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ নাজির আহমদ, সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ। বক্তব্য রাখবেন জেলা মহানগর নেতৃবৃন্দ।
বাদ মাগরিব বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর থানা শাখার উদ্যোগে ওসমানপুর শাহী ঈদগাহ ময়দানে প্রধান অতিথির বয়ান পেশ করবেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, বিশেষ অতিথির বয়ান পেশ করবেন আল্লামা হাফিজ সাইদুর রহমান শায়েখে বরুণা।
রাত দশটায় শাহপরান থানা মুজাহিদ কমিটির উদ্যোগে পরগনা বাজার শাহী ঈদগাহ মাঠে প্রধান অতিথির বয়ান পেশ করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, বিশেষ অতিথির বয়ান পেশ করবেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাদির, খলীফা শায়েখ রাশিদুর রহমান ফারুক, পীর সাহেব বর্ণভী হাফি:।
শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সিলেট সারদা হলের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলন বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর এবং শাহপরান থানার মাহফিল সফলে প্রশাসন, সাংবাদিক সহ সকল ধর্মপ্রান মুসলমানদের অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed