গাজীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত ২টায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকার কেরানীগঞ্জ থেকে ময়মনসিংহের ত্রিশালে বন্ধুর বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ সোলেমান সিকদার (২২), শরিয়তপুর জেলার জাজিরা থানার সারেংকান্দি গ্রামের হাসিন সিকদারের ছেলে ও কাওসার হোসেন (২৮) কেরানীগঞ্জের দক্ষিণ মান্দাইল এলাকার গিয়ার উদ্দিনের ছেলে। সোলেমান সিকদার কেরানীগঞ্জে ব্যবসা, কাওসার হোসেন চাকরি করতো। এর সুবাদে তাদের মধ্যে বন্ধুত্ব পূর্ণ সম্পর্ক গড়ে উঠে। পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, চার বন্ধু সাজ্জাদ, আরিফ, সোলেমানRead More



































