গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে বেপরোয়া একটি পিকআপ ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ও দুই সন্তানসহ একই পরিবারের আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের করমপুর গেইট এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আখদ্দছ আলী (৬০) উপজেলার পৌর এলাকার ইয়াগুল গ্রামের মৃত তছির আলীর ছেলে। আহতরা হলেন নিহতের স্ত্রী রোকসানা বেগম (৪৫), ছেলে মুসেদ আহমদ (১৮) এবং মেয়ে হুমায়রা বেগম (৮)। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তারা চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাRead More



































