সিলেটের শাহপরাণে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহপরাণ থানাধীন ধনুকান্দি এলাকায় এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে ধনুকান্দি এলাকায় বাবার বাড়ির একটি কক্ষে ওই নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। ওই নারীর স্বামীর বাড়িও একই গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার হওয়া মরদেহের কান দিয়ে রক্ত ঝরছিল এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করা গেছে।
পুলিশ জানিয়েছে, মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং মৃত্যুর সঠিক কারণ জানতে চেষ্টা করছে পুলিশ।
Related News
জলাতঙ্ক নির্মূলে সিলেটে শুরু হলো কুকুরের টিকাদান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: জলাতঙ্ক নির্মূল কর্মসূচির আওতায় সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে বেওয়ারিশ ও পোষাRead More
নিরাপত্তাহীনতায় উত্তর কালনীরচরবাসী, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার উত্তর কালনীরচর গ্রামের বাসিন্দারা হামলা, বাড়িঘরRead More



Comments are Closed