Main Menu

সিলেটের ভার্থখলা থেকে মাদককারবারী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা থেকে এক মাদক ব্যবসায়ী ও জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত অন্তর আলী (৩২) মহানগরীর দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে মহানগরীর দক্ষিণ সুরমা থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের ভার্থখলা এলাকার কুমিল্লাপট্টি কলোনি থেকে পুলিশের অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক ব্যবসা ও জুয়া খেলা পরিচালনার অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি জানান, ‘বিভিন্ন অপরাধের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন।’

Share





Related News

Comments are Closed