জৈন্তাপুরে বিপুল পরিমাণ ভারতীয় চা-পাতাসহ আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা ও একটি এইচ-২ পিকআপ জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৩টা ৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লার নির্দেশনায় এসআই বিদ্যুৎ পুরুকায়স্থ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের দরবস্ত খাদ্য গুদামের সামনে কানাইঘাটগামী পাকা সড়কে বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে একটি এইচ-২ পিকআপ তল্লাশি করে ৬০০ কেজি ভারতীয় চোরাই চা-পাতা জব্দ করা হয়। একই সময় মো. শাহাবুদ্দিন (২৬) নামে একজনকে আটক করা হয়। তিনি কানাইঘাট উপজেলার নয়াখেল উত্তর গ্রামের বাসিন্দা ও মো. ইসলাম উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, জব্দকৃত চা-পাতার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ১০ হাজার টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরবর্তীতে তাকে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা বলেন, “সিলেট জেলার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় জৈন্তাপুর উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চোরাচালান, মাদক এবং সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে পুলিশ। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
Related News
সিলেটে বাড়ির পাশে যুবদল নেতা খুন, গুরুতর আহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে বদরুল আলম (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।Read More
জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ মন্ত্রীর সভায় হট্টগোল, ছাত্রদল নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামাবিল স্থলবন্দরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হকRead More



Comments are Closed