Main Menu

পাহাড় ধসে কক্সবাজারে দুই শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: টানা বর্ষণের ফলে কক্সবাজারে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময় তাদের মা আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোররাতে চকরিয়া উপজেলার মছনিয়াকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় নিশ্চিত করতে পারেনি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার।

তিনি বলেন, ভোররাতে আমি খবর পাই মছনিয়াকাটা এলাকায় পাহাড় ধসে পড়েছে। এতে দুই সন্তানসহ এক মা চাপা পড়েছেন। পরে তাদের উদ্ধার করার পর দুই শিশুকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত মাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ নিয়ে গেল কয়েকদিনে কক্সবাজার জেলায় পাহাড় ধসে ২২ জনের মৃত্যু হয়েছে। যাদের মধ‍্যে ১৬ জন রোহিঙ্গা।

 

Share





Related News

Comments are Closed