Main Menu

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির বয়স মাত্র ৫ মাস। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলায়।

বৃহস্পতিবার (৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যলয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো পজিটিভ কেস শনাক্ত না হলেও হাসপাতালের সাধারণ ও আইসোলেশন ওয়ার্ডগুলোতে রোগীর চাপ বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় সিলেট অঞ্চলের বিভিন্ন হাসপাতালে নতুন করে হাম উপসর্গ নিয়ে ৬০ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ২৪ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ২০ জন ভর্তি হয়েছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩ জন, রাগীব রাবেয়া মেডিকেল হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে সিলেটের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ২৪৯ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতালগুলোর মধ্যে সর্বোচ্চ ৯১ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৮২ জন আছেন ওসমানী মেডিকেল হাসপাতালে। এছাড়া জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেলে ১০ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন, পার্ক ভিউ মেডিকেলে ১ জন এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। পাশাপাশি সুনামগঞ্জ জেলা সদরে ৩০ জন, হবিগঞ্জ জেলা সদরে ৮ জন, মৌলভীবাজার জেলা সদরে ৯ জন এবং বিশ্বনাথ ও চাতকসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বাকি রোগীরা ভর্তি আছেন।

চিকিৎসা সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি বছরে বিভাগে হাম ও উপসর্গে ৮৯ জন মারা গেছেন। এর মধ্য ৪ জন সরাসরি হাম রোগে ও বাকিরা উপসর্গে মারা যান।

Share





Related News

Comments are Closed