লক্ষ্মীপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে নেত্রকোনাগামী প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শুক্রবার (১০ জুলাই) দুপুরে শহরের ঝুমুর এলাকা থেকে একটি প্রাইভেটকার তল্লাশি করে তাদের আটক করা হয়।
আটকরা হলেন এমরান গাজি ও জয়নাল আবেদিন। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা, একটি প্রাইভেটকার এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
লক্ষ্মীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আদনান আরিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঝুমুর এলাকায় অবস্থান নিয়ে একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে গাড়ির পেছনে স্পেয়ার চাকার নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ইয়াবার চালানটি কক্সবাজার থেকে লক্ষ্মীপুর হয়ে নেত্রকোনায় নেওয়া হচ্ছিল। আটক ইমরানের বিরুদ্ধে এর আগেও একাধিক মামলা রয়েছে।
এ ঘটনায় লক্ষ্মীপুর সদর থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কুমিল্লায় তাজমিনকে ধানখেতে গামছা পেঁচিয়ে হত্যা করেন সুমন
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনকে (১৩) গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যাRead More
চার দিনেও সন্ধান মেলেনি দুই মাদরাসা ছাত্রীর, দুশ্চিন্তায় স্বজনরা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার কাশিনগরের একটি মাদরাসার দুই ছাত্রী মাহিমা আক্তার মাহি (১২) ও মরিয়মRead More



Comments are Closed