এবার একাকীত্ব দূর করবে মানুষসদৃশ রোবট

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের একটি প্রযুক্তি প্রতিষ্ঠান মানুষের মতো দেখতে নতুন মানুষসদৃশ রোবট উন্মোচন করেছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে চালিত এই রোবটকে একাকীত্ব কমাতে এবং মানুষের মানসিক সঙ্গী হিসেবে ব্যবহার করার জন্য তৈরি করা হয়েছে। সংবাদসংস্থা এএফপি জানায়, মঙ্গলবার (৩০ জুন) চীনের শেনজেনে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই মানুষসদৃশ রোবট উন্মোচন করে প্রতিষ্ঠানটি। তারা জানায়, এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ মানুষসদৃশ রোবট, যা ব্যাপকভাবে উৎপাদনের জন্য তৈরি করা হয়েছে। নতুন এই রোবটের তিনটি সংস্করণ বাজারে আনা হয়েছে। উদ্বোধনের দিনেই এর ১৩ হাজার ৩৬১টির বেশি অর্ডার পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, প্রথমে বিপজ্জনক ও কঠিন কাজ করবেRead More



































