সিলেট ছাড়লেন সাবেক ডিসি সারওয়ার আলম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম দায়িত্ব থেকে প্রত্যাহারের একদিন পরই ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি ঢাকার উদ্দেশে যাত্রা করেন। সিলেট ছাড়ার আগে মঙ্গলবার (২৩ জুন) নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দেন তিনি। এতে লেখেন— ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’ প্রশাসন সূত্র জানায়, দুপুর ১টার দিকে তিনি সিলেটের সরকারি বাসভবন ত্যাগ করে বিমানবন্দরের দিকে রওনা দেন। পরে দুপুর ২টার দিকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে যাত্রা করেন। এর আগে, সোমবার বিকেল ৫টার দিকে তিনি সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে হস্তান্তরRead More



































