সিলেটে ব্যাটারি রিকশা বন্ধে ফের অভিযান: আটক ৮টি, ৪০টি ব্যাটারি অপসারণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধে আবারও বিশেষ অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। অভিযানে ৮টি রিকশা আটক করা হয়েছে এবং ১০টি রিকশা থেকে মোট ৪০টি ব্যাটারি অপসারণ করা হয়েছে।
সোমবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরের নয়াসড়ক পয়েন্ট, কুমারপাড়া পয়েন্ট, আম্বরখানা বড়বাজার এবং শাহী ঈদগাহ পয়েন্টে ট্রাফিক বিভাগের এ অভিযান পরিচালিত হয়। আটক রিকশাগুলো ডাম্পিংয়ে পাঠানো হয়েছে বলে জানানো হয়।
পুলিশ জানায়, ব্যাটারিচালিত রিকশা, অটোরিকশা ও ইজিবাইক মহানগরীতে নিষিদ্ধ থাকলেও নির্দেশনা অমান্য করে এসব যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। এর আগেও তিন হাজারের বেশি রিকশা আটক করা হয়েছে।
এপ্রিল মাসের শুরুর দিকে এসএমপি সদর দফতরে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় মহানগরীতে ব্যাটারিচালিত যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী। সিদ্ধান্ত অনুযায়ী, আটক থাকা যানবাহন মালিকদের কাছে ফেরত দেওয়া হলেও শর্ত ছিল সেগুলো নগরীতে চলাচল করতে পারবে না।
তবে সেই শর্ত মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক সময়ে নগরের অলিগলিতে আবারও ব্যাটারিচালিত রিকশা চলাচল শুরু হওয়ায় পুলিশ পুনরায় অভিযানে নেমেছে।
পুলিশ জানিয়েছে, আজ আরো কয়েকটি এলাকাতেও অভিযান পরিচালনা করা হবে।
Related News
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবসRead More



Comments are Closed