সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভর্তি মেলা শুরু রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফল ২০২৬ সেমিস্টারের ভর্তিমেলা ১৪ জুন রবিবার। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের নানাবিধ বৃত্তি-সুবিধার আয়োজন নিয়ে ৫ দিনব্যাপী এ মেলার উদ্বোধন হবে রোববার।
দুপুর বারোটায় বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসে এ মেলার উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মো. আশরাফুল আলম। এদিকে, ভর্তিমেলা উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগও ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে। ক্যাম্পাস সাজ সজ্জাসহ বিভাগগুলোর আয়োজনে পৃথক পৃথক উদ্যোগ রয়েছে।
এর মধ্যে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উদ্দুদ্ধকরণ, অভিভাবক ও সুধী সমাবেশ, সেমিনার, এলমনাই মিটিং ইত্যাদি রয়েছে। এদিকে, ভর্তি মেলা ফল ২০২৬ এর আহবায়ক এবং বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদের ডিন অধ্যাপক মো. শফিউল আলম মেলায় আগ্রহী শিক্ষার্থী ও অভিভাবকদের আমন্ত্রণ জানিয়েছেন।
Related News
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More



Comments are Closed