মানিকগঞ্জের সিঙ্গাইরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জের সিঙ্গাইরে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (২১ জুন) সন্ধ্যায় জামির্ত্তা ইউনিয়নের কাঞ্চননগর গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার কাঞ্চননগর গ্রামের নেওয়াজ হোসেনের ছেলে কবির হোসেন (৩০) এবং রফি মিয়ার ছেলে শহিদুল ইসলাম (২৫)। তাঁরা দুজনই কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।
সিঙ্গাইর থানা পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে বাড়ির কাছে কবির ও শহিদুল ফসলের খেতে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বৃষ্টির মধ্যেই ক্ষেতে কৃষি কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে তারা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে সাভারের হেমায়েতপুরে অবস্থিত একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed