Main Menu

সিলেটে হাম-উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে থামছে না হামের উপসর্গে মৃত্যু। শেষ ২৪ ঘণ্টায় এ রোগের উপসর্গে দুই শিশুর প্রাণহানি ঘটেছে। এ নিয়ে টানা তিন দিনে সিলেটে মারা গেলো ৭ শিশু।

Manual3 Ad Code

এই ৭ জন নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৭৬ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন, বাকিরা উপসর্গে।

শুক্রবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

Manual4 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘন্টায় এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ডা. শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পৃথক সময়ে দুই শিশুর মৃত্যু হয়। এদের মধ্যে একজনের বয়স ৭ মাস ও অপরজনের বয়স ৫ মাস। একজনের বাড়ি মৌলভীবাজার সদরে ও সিলেটের ওসমানীনগর উপজেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হাম ও হামের উপসর্গ নিয়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৯ জন।

তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগজুড়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৬১ জন।

Manual2 Ad Code

এদিকে, এই ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগে নমুনা পরীক্ষায় ২ জনের হাম রোগ শনাক্ত হয়েছে।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code