কূটনৈতিক মিশন খুলবে বাংলাদেশ-আজারবাইজান
বৈশাখী নিউজ ডেস্ক: পারস্পরিক সম্পর্ক আরও জোরদার ও কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্যে বাংলাদেশ ও আজারবাইজান একে অপরের রাজধানীতে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়ে একমত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রী জেইহুন বাইরামভ টেলিফোনে কথোপকোথনে এই আগ্রহের কথা জানান।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আলোচনার সময় বাইরামভ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে আন্তরিক অভিনন্দন জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই পররাষ্ট্রমন্ত্রী দুই বন্ধুত্বপূর্ণ দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করেন। তারা নিজ নিজ দেশে আবাসিক কূটনৈতিক মিশন খোলার বিষয়েও আলোচনা করেন। এ পদক্ষেপের ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক এবং জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হবে বলে আশা করা হচ্ছে। খলিলুর রহমান তার আজারবাইজানি পররাষ্ট্র মন্ত্রীকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। দুই মন্ত্রী আশা প্রকাশ করেন, ক্রমবর্ধমান এ যোগাযোগ বাংলাদেশ-আজারবাইজান সম্পর্ককে নতুন উচ্চতায় উন্নীত করতে সহায়ক হবে।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed