Main Menu

পঞ্চগড়ে হত দরিদ্র নারীদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় জেলার বোদা উপজেলায় রবিবার (২১ জুন) বিকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় সূচনা সমাজ উন্নয়ন সংস্থার আয়োজনে সংস্থার থানাপাড়াস্থ প্রধান কার্যালয়ে ‘হত দরিদ্র নারীদের গাভী পালনের মাধ্যমে আর্থিক সামর্থ্য বৃদ্ধিকরণ ও স্থায়ীত্বশীল কর্মসূচি’র আওতায় সদস্যদের মাঝে বিনামূল্যে গাভী বিতরণ করা হয়।

গাভীপালন প্রশিক্ষণ শেষে ৯ জন হত দরিদ্র নারীদের মাঝে এ সব বিনামূল্যে গাভী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে সূচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো.সফিকুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাভী বিতরণ করেন বোদা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তৌকির আহমেদ।

বিতরণের সময় সূচনা সমাজ উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার শাহিনুর ইসলাম, ম্যানেজার (ফিন্যান্স) নির্মল চন্দ্র বর্মন, উদ্যোগ উন্নয়ন কর্মকর্তা সিদ্দিক আলী, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সূচনা সংস্থার সর্বস্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed