বিশ্বনাথে যুবলীগ নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলায় সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বকুল মিয়া নামে যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২২ জুন) উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার বকুল মিয়া আমতৈল গ্রামের মৃত শামসুল হকের ছেলে এবং রামপাশা ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার আমতৈল বাজারে দোকানের ভিটা বিক্রি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আলমগীর হোসেন বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় বকুল মিয়াকে এজাহারভুক্ত আসামি করা হয়।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মঞ্জরুল ইসলাম নয়ন জানান, সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় বকুল মিয়াকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed