গাজীপুরে খোলা ড্রেনে পড়ে নারীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে একটি খোলা ড্রেনে পড়ে নাজমা খাতুন (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। এখনো ওই নারীর স্বজনদের খোঁজ না পাওয়ায় ওই নারীর মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ওই নারীর স্বজনদের খুঁজে বের করা চেষ্টা চলছে।
এর আগে রোববার (২১ জুন) সন্ধ্যায় সিটি কর্পোরেশনের ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে খোলা ড্রেনে পড়ে ওই নারী প্রাণ হারান।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের পাশে ড্রেনের স্ল্যাব তোলা ছিল। বিকেলে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতার কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ড্রেন বোঝা যাচ্ছিল না। নাজমা ওই খোলা ড্রেনে পড়ে গিয়ে প্রবল স্রোতে তলিয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়ে প্রায় ৪০ মিনিট পর ঘটনাস্থলের কিছু দূর থেকে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, নাজমা খাতুন সাতক্ষীরার বলাডাঙ্গা এলাকার আব্দুল বারীর মেয়ে। গাজীপুরে নাজমার কোনো নিকটাত্মীয়কে খুঁজে পাওয়া না যাওয়ায় বিষয়টি সাতক্ষীরা জেলা পুলিশকে অবহিত করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত বছর ২৭ জুলাই রাতে গাজীপুরের টঙ্গীতেও খোলা ড্রেনে পড়ে ফারিয়া তাসনিম নামে এক নারী নিখোঁজ হয়েছিলেন। ফায়ার সার্ভিস কর্মীরা তিন দিন পর ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করে।
Related News
গাজীপুরে ট্রাক চাপায় দুইভাইসহ নিহত ৩, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরে ট্রাক চাপায় দুই ভাইসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।Read More
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More



Comments are Closed