Main Menu

‘সিলেটের মানুষ ডিসি সারওয়ার আলমকে স্বপদে বহাল চায়’

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক দুর্নীতি বিরোধী সিলেটের জনগণের ভালোবাসার মানুষ মোঃ সারওয়ার আলম এর প্রত্যাহারের বিষয় নিয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির এক জরুরী প্রতিক্রিয়া সভা ২২ জুন সোমবার বিকেল ৪ টায় বন্দরবাজার কুদরত উল্লাহ মসজিদ মার্কেট তৃতীয় তলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সভাপতিত্ব ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনতা মকসুদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার, কেন্দ্রীয় সহ সভাপতি মামুন রশীদ এডভোকেট, সাংগঠনিক সম্পাদক সরোজ ভট্টাচার্য্য, দপ্তর সম্পাদক আব্দুল মুতাওয়ালী ফলিক, সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট মোহাম্মদ ওলিউর রহমান, কেন্দ্রীয় সদস্য মাহবুব ইকবাল মুন্না, মুক্তাদির কিবরিয়া সিরাজী প্রমুখ।

প্রতিক্রিয়া সভায় বক্তারা বলেন, সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলম ত্রুটি-বিচ্যুতি থাকতে পারে, তবে তার দায়িত্ব পালনকালে এ পর্যন্ত কোন ধরনের দুর্নীতি অনিয়মের খবর পাওয়া যায়নি। তিনি দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে দৃশ্যমান বলিষ্ঠ ভ‚মিকা পালন করে যাচ্ছেন। সিলেটের দরগায় হজরত শাহজালাল (রহ:) দরগা শরীফের স্বচ্ছতার প্রয়োজন আছে, তবে স্বচ্ছতার নামে ওলিকুল শিরোমণি সুলতানুল আউলিয়া শাহজাদা হযরত মর্যাদা যাতে ক্ষুন্ন না হয়, সেদিকে সকলের সজাগ থাকা উচিত। শাহজালাল র:’র মাজারের ডেগে তালা মারাটা কারো কাছে সুন্দর হয়নি, তাকে এই অজুহাতে প্রত্যাহর করা সিলেটবাসী মেনে নেবে না।

বক্তারা বলেন, সমাজে সচেতন প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে এরকম ব্যবস্থায় গেলে আরও গ্রহণযোগ্য হতো। যাইহোক সিলেটের ফুটপাত, খনিজ সম্পদ ও সর্বত্র দুর্নীতি অনিয়মের বিরুদ্ধে ডিসি সারওয়ার সাহেবের ভ‚মিকা যুগান্তরী। অতএব কথাবার্তা পরিষ্কার দামানল জ¦লে উঠার আগেই সিলেটবাসীর প্রাণের দাবি বর্তমান সিলেট জেলা প্রশাসক সারওয়ার আলমকে সপদে বহাল চাই সিলেটবাসী, নতুবা রাজপথ এর প্রতিবাদ হবে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed