জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান টাস্কফোর্স কমিটির বিশেষ সভা

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের নিয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর বিউপি কমান্ডার সেকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চান মিয়া। সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল,Read More



































