মাদরাসাছাত্রীকে ধর্ষণের দায়ে বৃদ্ধের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক মাদরাসাছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় আলম মন্ডল (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টার দিকে মাদরাসা থেকে বাড়ি ফিরে কাপড় পরিবর্তন করছিল ওই শিশু। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল ওই শিশুকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আলম মন্ডল পালিয়ে যান। পরে মেয়েটি পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ১১ অক্টোবর ভুক্তভোগীর বাবা বাদি হয়ে আক্কেলপুর থানায় একটি মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এই রায় দেন।
Related News
সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছাল ১২৯ বার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদনRead More
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ৬ কর্মকর্তা-কর্মচারী কারাগারে
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জনবল নিয়োগ সংক্রান্ত দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করাRead More



Comments are Closed