Main Menu

জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান টাস্কফোর্স কমিটির বিশেষ সভা

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মীদের নিয়ে টাস্কফোর্স কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) উপজেলা প্রশাসন জৈন্তাপুরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে ও জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (এসিল্যান্ড) মো. মনিরুল ইসলাম, জৈন্তাপুর বিউপি কমান্ডার সেকান্দার আলী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর চান মিয়া।

Manual2 Ad Code

সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, মো. সুলতান করিম, বাহারুল আলম বাহার, রফিক আহমেদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, সাধারণ সম্পাদক দুলাল আহমেদ রাজু, ফয়েজ আহমদ, জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম উদ্দিন, এম এম রুহেল, রিপোর্টার ক্লাবের সভাপতি শাহেদ আহমেদ সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা। এছাড়া উপজেলার ৬ ইউনিয়ন থেকে আগত নারী ও পুরুষ ইউপি সদস্য, গ্রাম পুলিশ সদস্যরা সভায় অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

আলোচনা সভায় বক্তারা বলেন, সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান প্রতিরোধে শুধু আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানই যথেষ্ট নয়। এ ক্ষেত্রে প্রশাসন, বিজিবি, পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ, গণমাধ্যম এবং স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।

Manual6 Ad Code

সভায় জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, শুক্রবার উপজেলার প্রতিটি মসজিদ, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মাদকের ভয়াবহ কুফল, মানব পাচার, পুশইন ও চোরাচালান বিষয়ে ধর্মপ্রাণ মুসল্লি ও অন্যান্য ধর্মাবলম্বীদের সচেতন করার জন্য ইমাম, পুরোহিত ও ধর্মীয় নেতৃবৃন্দকে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানান। সাংবাদিকরা মানব পাচার, পুশইন ও চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা, অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ, জনমত গঠন এবং সচেতনতা বৃদ্ধিতে সংবাদমাধ্যমের কার্যকর অবদানের বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

Manual6 Ad Code

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় বলেন, সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলাকে মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালান মুক্ত রাখতে প্রশাসনের পাশাপাশি সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। সমন্বিত উদ্যোগ, তথ্যভিত্তিক নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এসব অপরাধ কার্যকর ভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code