Main Menu

চার্জ না থাকায় বিদ্যুৎ বিলের টাকার জন্য ‘ভিক্ষা’ করছে রোবট!

Manual7 Ad Code

তথ্যপ্রযুক্তি ডেস্ক: চীনের সিচুয়ান প্রদেশে দেখা মিলেছে এক ব্যতিক্রমী দৃশ্যের। কোনো মানুষ নয়, বরং একটি অত্যাধুনিক হিউম্যানয়েড রোবটকে ফুটপাতে হাঁটু গেড়ে বসে পথচারীদের কাছে সাহায্য চাইতে দেখা গেছে। তার দাবি, নিজের ব্যাটারি চার্জ দেওয়ার মতো অর্থ নেই। তাই বিদ্যুৎ বিল পরিশোধে মানুষের সহযোগিতা প্রয়োজন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টার জানায়, চেংদু শহরের একটি ব্যস্ত সড়কের পাশে রোবটটি হাতজোড় করে বসে ছিল। পথচারীদের দৃষ্টি আকর্ষণ করতে এটি বারবার মাথা নিচু করে অনুনয়ের ভঙ্গি করছিল। পাশে রাখা ছিল একটি ছোট অনুদানের পাত্র এবং ডিজিটাল পেমেন্টের জন্য একটি কিউআর কোড। একই সঙ্গে একটি এলইডি ডিসপ্লে ও লাউডস্পিকারে চীনা ভাষায় প্রচার করা হচ্ছিল, “রিচার্জ করার মতো কোনো টাকা নেই, দয়া করে বিদ্যুৎ বিল দিতে সাহায্য করুন।”

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম ফিউচারিজম জানায়, ভাইরাল হওয়া রোবটটি চীনা রোবোটিকস প্রতিষ্ঠান ইউনিট্রি-এর তৈরি ইউনিট্রি জি১ (Unitree G1) মডেলের হিউম্যানয়েড রোবট। চলতি বছরের শুরুতে একই মডেলের একটি রোবট ইকুয়েডরের চিম্বোরাজো আগ্নেয়গিরীতে সফলভাবে আরোহণ করে বিশ্বজুড়ে আলোচনায় আসে।

Manual4 Ad Code

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ মজা করে লিখেছেন, “এবার বুঝি ভিক্ষুকদের চাকরিও রোবট নিয়ে নেবে।” আবার কেউ মন্তব্য করেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব এখন কর্মক্ষেত্র ছাড়িয়ে ফুটপাতেও পৌঁছে গেছে।

এদিকে হংকংভিত্তিক সংবাদমাধ্যম এইচকে-০১ জানিয়েছে, এটি কোনো একক ঘটনা নয়। সম্প্রতি বেইজিং, চেংদু ও ফুঝোসহ চীনের বিভিন্ন শহরে একই ধরনের আরও কয়েকটি রোবটকে “ফোন চার্জ করার টাকা নেই” বা অনুরূপ বার্তা নিয়ে মানুষের কাছ থেকে অনুদান চাইতে দেখা গেছে।

Manual3 Ad Code

প্রযুক্তি বিশ্লেষকদের একাংশের ধারণা, পুরো বিষয়টি কোনো রোবোটিকস প্রতিষ্ঠানের পরিকল্পিত বিপণন কৌশল, পারফরম্যান্স আর্ট বা মানুষ রোবটের প্রতি কতটা সহানুভূতি দেখায় তা যাচাইয়ের একটি সামাজিক পরীক্ষা হতে পারে। ভিডিওতে দেখা যায়, অনেক পথচারী রোবটটির পাশে রাখা পাত্রে কয়েন ফেলছেন এবং কিউআর কোড স্ক্যান করে আলিপে বা উইচ্যাট পে-এর মাধ্যমে অর্থও পাঠাচ্ছেন।

Manual6 Ad Code

তবে এখন পর্যন্ত এই উদ্যোগের পেছনে কারা রয়েছে বা এটি আসলেই কোনো বিপণন প্রচারণা কি না, সে বিষয়ে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার করেনি।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code