সৌদিতে অবৈধ অবস্থানকারীদের জন্য দুঃসংবাদ
আন্তর্জাতিক ডেস্ক: অবৈধভাবে অবস্থানকারীদের সতর্ক করে সৌদি আরব জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে ৫০ হাজার সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসনের মুখে পড়তে হতে পারে।
সোমবার (১৩ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করা একটি গুরুতর অপরাধ। এ অপরাধে সর্বোচ্চ ৫০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ লাখ টাকার বেশি। এ ছাড়া ছয় মাস পর্যন্ত কারাদণ্ড, নির্বাসন এবং পুনরায় সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে।
সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব পদক্ষেপ আবাসন ও শ্রমবিষয়ক বিধিমালা বাস্তবায়ন জোরদার, প্রবেশ ভিসার অপব্যবহার রোধ এবং দর্শনার্থীরা যাতে অনুমোদিত সময়সীমার বেশি অবস্থান না করেন, তা নিশ্চিত করার বৃহত্তর উদ্যোগের অংশ।
মন্ত্রণালয় নাগরিক ও বাসিন্দাদের আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইনের সন্দেহজনক লঙ্ঘনের বিষয়ে কর্তৃপক্ষকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা জানিয়েছে, এ-সংক্রান্ত তথ্য জানানোর জন্য নির্ধারিত হটলাইন ২৪ ঘণ্টা চালু থাকবে। মক্কা, মদিনা, রিয়াদ ও পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্য সব অঞ্চলে ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য জানাতে বলা হয়েছে।
মন্ত্রণালয় বলেছে, নিরাপত্তা কার্যক্রম জোরদার, শ্রমবাজার সুরক্ষা এবং আইন লঙ্ঘনের ঘটনা কমাতেই এ পদক্ষেপ কার্যকর করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা-সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী অভিযান চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এ নির্দেশনা জারি করা হয়েছে।
সূত্র: গালফ নিউজ
Related News
যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, প্রাণ গেল ৩ শিশু ও শিক্ষকের
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের ব্যান্ড শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে বন্দুক হামলায় তিন শিশুসহ চারজনRead More
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পশোয়ার শহরে একটি বেসরকারি স্কুলের ছাদ ধসে নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনেRead More



Comments are Closed