সিলেটে ২৭ বস্তা ভারতীয় চা-পাতাসহ পিকআপ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৭ বস্তা ভারতীয় চা-পাতাসহ একটি টাটা ডিআই পিকআপ জব্দ করা হয়েছে। জব্দকৃত চা-পাতার পরিমাণ ১ হাজার ২৬ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৫ হাজার ২০০ টাকা।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা ১৫ মিনিটে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) রাজিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন চৌকিদেখী পাকা সড়কে চেকপোস্ট পরিচালনা করছিলেন। এ সময় এয়ারপোর্ট বাইপাস থেকে আম্বরখানাগামী একটি টাটা ডিআই পিকআপকে থামার সংকেত দিলে চালকসহ অজ্ঞাতনামা ১-২ জন ব্যক্তি পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যায়।
পরে পুলিশ ধাওয়া করে এয়ারপোর্ট থানাধীন আম্বরখানাস্থ গোল্ডেন টাওয়ার মার্কেটের সামনে পরিত্যক্ত অবস্থায় পিকআপটি উদ্ধার করে। গাড়িটি তল্লাশি করে ২৭ বস্তায় মোট ১ হাজার ২৬ কেজি ভারতীয় চা-পাতা জব্দ করা হয়। জব্দকৃত চা-পাতার আনুমানিক মূল্য ২ লাখ ৫ হাজার ২০০ টাকা।
এ তথ্য নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের পরিচয় শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
সিলেটে কিশোর গ্যাংবিরোধী অভিযান,আটক তিন শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৭ দিনে কিশোর গ্যাংবিরোধী অভিযানে তিন শতাধিক কিশোরকে আটক করেছেRead More
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More



Comments are Closed