ঢাকা-চট্রগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েক দিনের দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলশহর স্টেশনের মধ্যবর্তী অংশ প্লাবিত হয়ে ট্রেন চলাচলের অনুপযোগী হয়ে পড়লেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
রবিবার (১২ জুলাই) বাংলাদেশ রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমান জানান, বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় বাংলাদেশ রেলওয়ে দ্রুত ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের উদ্যোগ নেয় এবং অল্প সময়ের মধ্যেই জানআলীহাট-ষোলশহর সেকশন ট্রেন চলাচলের উপযোগী করে তোলে।
এর ফলে আজ রবিবার দুপুর দেড়টায় ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা অব্যাহত রাখে।
বাংলাদেশ রেলওয়ে জানায়, আজ থেকে ঢাকা-কক্সবাজার, চট্টগ্রাম-কক্সবাজার, কক্সবাজার-চট্টগ্রাম এবং কক্সবাজার-ঢাকা রুটের সব ট্রেন নিয়মিত চলাচল করবে।
আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে যাত্রীদের রেলযাত্রায় বিঘ্ন ঘটায় বাংলাদেশ রেলওয়ে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
Related News
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
Manual7 Ad Code বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিতRead More
ঢাকার দুই সিটিতে এনসিপির মেয়র প্রার্থী আসিফ ও পাটওয়ারী
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করবে নাRead More



Comments are Closed