সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।
এ দুই শিশুকে নিয়ে সিলেটে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৯৫ জন মারা গেছেন। এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে।
মঙ্গলবার (১৪ জুলাই) স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী- মৃত দুই শিশুর মধ্যে একজন সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার দীন ইসলামের ৪ মাস বয়সী ছেলে আম্মান। সে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। অন্যজন সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাউতগ্রামের আখলাছুর রহমানের ৭ মাস বয়সী মেয়ে নাফি। সে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল থেকে আজ মঙ্গলবার সকাল পর্যন্ত) সিলেট অঞ্চলের হাসপাতালগুলোতে হামের উপসর্গ বা সন্দেহজনক লক্ষণ নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ৫৪ জন রোগী। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ২৯ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৫ জন ভর্তি হয়েছেন।
তাদের নিয়ে বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ২৫৩ জন সন্দেহজনক হামের রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১১৭ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ জন, সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ২৯ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৮ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৫ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ২ জন, সিলেট লায়ন্স হাসপাতালে ২ জন ও বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ জন।
এদিকে, এই দুজন নিয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে হাম ও উপসর্গে মারা গেছেন ৯৫ জন।
Related News
হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৩৫
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এইRead More
সিলেটে হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৯৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed