সহজে সেবা দিতে সিলেট মহানগরীকে ৫ অঞ্চলে ভাগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) দৈনন্দিন এবং সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, নিশ্চিত ও সহজতর করার লক্ষ্যে এক বড় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী- সিসিকের আওতাধীন ৪২টি ওয়ার্ডকে মোট ৫টি অঞ্চলে বিভক্ত করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় বুধবার ( ১৫ জুলাই) বিকাল ৪টায় অঞ্চল-২ এর আঞ্চলিক কার্যালয়ের সেবা কার্যক্রমের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়।
সিলেটের খাদিমে অবস্থিত আঞ্চলিক কার্যালয়-২ এর নিজস্ব অফিস ভবনের উদ্বোধন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম-সচিব) মোহাম্মদ রেজাই রাফিন সরকার।
সংশ্লিষ্টরা বলছেন- নতুন এই আঞ্চলিক কার্যালয় চালুর মাধ্যমে স্থানীয় নাগরিকরা এখন থেকে অনেক সহজে এবং বাড়ির কাছেই কর্পোরেশনের যাবতীয় নাগরিক সুবিধা ও সেবামূলক কাজ সম্পন্ন করতে পারবেন।
নাগরিক সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সিলেট সিটি কর্পোরেশনের এই বিকেন্দ্রীকরণ প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
Related News
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More



Comments are Closed