Main Menu

৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে আসছে নতুন ৪ পাঠ্যবই

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি এবং মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হতে যাচ্ছে যুগোপযোগী ও দক্ষতা-নির্ভর নতুন চারটি পাঠ্যবই।

Manual7 Ad Code

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ৩৫টি বিশেষায়িত অধ্যায়ে সাজানো এই বইগুলোর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ, সাংস্কৃতিক সত্তাকে চেনা এবং বাস্তবমুখী কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করা। নতুন এই পাঠ্যক্রম নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে।

প্রস্তাবিত নতুন রুপরেখায় চতুর্থ শ্রেণিতে থাকছে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক দুটি বই। ‘খেলাধুলা’ বইয়ে ফুটবল, ক্রিকেট ও কাবাডির পাশাপাশি মার্শাল আর্ট ও প্রাথমিক চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ ১৩টি অধ্যায় রাখা হয়েছে।

অন্যদিকে, ‘বাংলাদেশের সংস্কৃতি’ বইয়ের ১০টি অধ্যায়ে তুলে ধরা হবে আমাদের লোকসংস্কৃতি, উৎসব ও ঐতিহ্যের বৈচিত্র্যময় আখ্যান। এসব বই শিক্ষার্থীদের কেবল তত্ত্বীয় জ্ঞানেই সীমাবদ্ধ রাখবে না, বরং তাদের শেকড় ও সুস্থ জীবনধারার সঙ্গে পরিচয় করিয়ে দেবে।

ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য আনা হচ্ছে ‘আনন্দময় শিখন’ এবং ‘আমার কারিগরি শিক্ষা’ নামে আরও দুটি বিশেষ বই। ইতিবাচক জীবনচর্চা ও সুখের সন্ধানে সাতটি অধ্যায়ে সাজানো হয়েছে আনন্দময় শিখনের পাণ্ডুলিপি।

Manual5 Ad Code

অপরদিকে, কারিগরি শিক্ষা বইটির লক্ষ্য সাধারণ ধারার শিক্ষার্থীদের মধ্যে ছোটবেলা থেকেই বাস্তবমুখী দক্ষতার বীজ বপন করা। পাঁচটি অধ্যায়ে বিভক্ত এ বইটির মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যৎ কর্মজীবনের আগাম ধারণা পাবে।

Manual7 Ad Code

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও বইগুলোর প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ জানান, পাঠ্যবইগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে যাতে শিশুদের আবেগিক ও সৃজনশীল বিকাশ ঘটে।

এদিকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আশ্বস্ত করে বলেছেন, বিগত সময়ের ভুলত্রুটি ও অসামঞ্জস্য দূর করে এবার একটি নির্ভুল, আধুনিক ও ঝকঝকে পাঠ্যবই শিক্ষার্থীদের উপহার দেওয়া হবে।

বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সরাসরি অংশগ্রহণে বইগুলোর চূড়ান্ত পরিমার্জন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code