Main Menu

মেধাবীরা বিদেশমুখী এবং ফিরছে না ৬০ ভাগ তরুণ

Manual5 Ad Code

মুহাম্মদ মনজুর হোসেন খান: উচ্চতর ডিগ্রির জন্য দেশের মেধাবীদের অনেকেই পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। শিক্ষা ছুটি নিয়ে দেশের বাইরে চলে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পড়াশোনা শেষে চাকরি নিয়ে সেখানেই থেকে যাচ্ছেন অনেকে। বর্তমানে দেশের ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২ হাজার ৯৪০ শিক্ষক ছুটিতে রয়েছেন, যাদের বেশিরভাগই উচ্চশিক্ষার জন্য বিদেশে আছে। ছুটি শেষ হওয়ার পরও দেশে ফিরে আসেননি তাদের কেউ কেউ। এ ছাড়া ৩৩ হাজার ১৩৯ শিক্ষার্থী বিদেশে গিয়েছেন।

শিক্ষাবিদরা বলছেন, দেশে মেধাবীদের মূল্যায়ন, বেকার সমস্যা এবং পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবই এর অন্যতম কারণ। অনেকে আবার এ জন্য দেশের শিক্ষা ব্যবস্থাকে দায়ী করছেন। আবার দেশপ্রেমের ঘাটতিকেও এর কারণ হিসেবে উল্লেখ করেছেন কেউ কেউ।

Manual4 Ad Code

ঢাকা ও ঢাকার বাইরের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা জানান, বেশিরভাগ মেধাবী শিক্ষার্থী স্নাতক শেষ করার পর বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করার জন্য চেষ্টা করে থাকেন। এদের কেউ কেউ ভালো সুযোগ-সুবিধা পেলে চলে যাচ্ছেন। আবার বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় প্রবেশের পরই বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোতে এমফিল ও পিএইচডি ডিগ্রি নেওয়ার চেষ্টায় থাকেন। ভালো বিশ্ববিদ্যালয় এবং ভালো সুবিধা পেলেই পাড়ি জমাচ্ছেন বিদেশে। পিএইচডি শেষ করে তাদের অনেকেই আর ফিরছেন না।

ইউনেস্কো এক গবেষণায় দেখেছে, উল্লেখিত দশ বছরে উচ্চশিক্ষা নেওয়ার লক্ষ্যে শিক্ষার্থীদের দেশের বাইরে যাওয়ার হার প্রায় দ্বিগুণ হয়েছে। সুযোগ-সুবিধার অভাব, রাজনৈতিক অস্থিতিশীলতা, মেধার স্বীকৃতি দেওয়ার অভাবকে এর পেছনে কারণ বলা হয়েছে গবেষণায়।

গবেষণাটিতে বলা হয়েছে, বাংলাদেশি শিক্ষার্থীদের পছন্দের দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, জার্মানি ও কানাডা। ৩৩ হাজার ১৩৯ শিক্ষার্থীর মধ্যে ২০ শতাংশ আছে মালয়েশিয়ায়, ১৬ শতাংশ যুক্তরাষ্ট্রে, ১৪ শতাংশ যুক্তরাজ্যে, ১৩ শতাংশ অস্ট্রেলিয়ায়, ৬ শতাংশ জার্মানিতে এবং ৫ শতাংশ শিক্ষার্থী রয়েছেন কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। এ ছাড়া চীন, জাপান ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশেও যাচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

ইউজিসির সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের ৪৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৩৭টির শিক্ষকদের ছুটিসংক্রান্ত তথ্য স¤প্রতি প্রকাশ করেছে সংস্থাটি। সে তথ্য অনুযায়ী, ২ হাজার ৯৪০ শিক্ষক ছুটিতে আছেন। তাদের মধ্যে ২ হাজার ১০১ জন আছেন শিক্ষা ছুটিতে। প্রেষণ বা লিয়েন নিয়ে অন্য প্রতিষ্ঠানে চাকরি করছেন ৮৪ জন, বিনা বেতনে ছুটিতে আছেন ৫৮ জন, ছুটি শেষ হওয়ার পরও অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করছেন ১৭ জন।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রতি বছর প্রায় এক হাজারের বেশি শিক্ষার্থী অস্ট্রেলিয়া, জার্মানি, জাপান, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে এমফিল ও পিএইচডি ডিগ্রির জন্য পাড়ি জমাচ্ছেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্য অনুযায়ী, ১৯৭২ সাল থেকে এখন পর্যন্ত বিদেশে যাওয়ার পর ফেরেননি এমন শিক্ষকের সংখ্যা ৭৫ জন। ফিরে না আসায় এদের সবাইকে বিশ্ববিদ্যালয় থেকে চাকরিচ্যুত করা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয়টির সর্বশেষ ২০১৮ সালের ডায়েরি থেকে দেখা গেছে, ১০৮ শিক্ষক শিক্ষা ছুটিতে রয়েছেন। এর মধ্যে ভেটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিভাগে মাত্র ছয় প্রভাষক, যারা সবাই শিক্ষা ছুটিতে রয়েছেন। যাদের সবাই বিদেশে উচ্চতর ডিগ্রির জন্য অবস্থান করছেন। এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের অন্তত ৭০ জন শিক্ষা ছুটিতে রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক কয়েক শিক্ষার্থীর দেওয়া তথ্য এবং রেজিস্ট্রার দপ্তরে খোঁজ নিয়ে জানা গেছে, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের ৮৬ ব্যাচে মোট শিক্ষার্থী ছিলেন ৩১ জন। তাদের ২৫ জনই এখন বিদেশে। একই বিভাগের ৯৪ ব্যাচের ৪৫ শিক্ষার্থীর মধ্যে অন্তত ৩৫ জন পাড়ি জমিয়েছেন বিভিন্ন দেশে।

Manual4 Ad Code

ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম মনে করেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবেই বিদেশগামী অধিকাংশ শিক্ষার্থী। আমাদের দেশের উন্নত বিশ্ববিদ্যালয়গুলোর আসন সংখ্যা এবং অন্যান্য সুযোগ-সুবিধা সীমাবদ্ধ। এখানে সুযোগের অভাবে অনেক শিক্ষার্থী দেশ ছেড়ে চলে যায়। তা ছাড়া মেধার মূল্যায়ন যথাযথ না হওয়া এবং বেকার সমস্যাও এর পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ বলে মনে করেন তিনি।

ইউজিসির সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান অবশ্য এক্ষেত্রে দেশ প্রেমের অভাবকেই বড় কারণ হিসেবে উল্লেখ করেছেন। তিনি দেশ রূপান্তরকে বলেন, ‘দেশে সুযোগ-সুবিধা কম এই কারণটা দাঁড় করানো একটা অজুহাত মাত্র। আমি মনে করি যারা দেশ ছেড়ে অন্য দেশে গিয়ে চাকরি করছেন তাদের মধ্যে দেশপ্রেমের অভাব রয়েছে। তাদের লেখাপড়ার জন্য রাষ্ট্র প্রচুর অর্থ খরচ করে, অথচ এর প্রতিদানে দেশকে কিছু দেওয়া উচিত এটা তারা ভুলে যায়।’

Manual7 Ad Code

প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার মান বাড়াতে এবং দেশের মেধাবী শিক্ষার্থীদের দেশেই উচ্চতর ডিগ্রি অর্জনের সুযোগ করে দিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ প্রথম সারির কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমফিল, পিএইচডি চালু করা হয়েছে। তারপরও এসব বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নিতে খুব একটা আগ্রহী নয় দেশের শিক্ষার্থীরা। গত বছর বিশ্ববিদ্যালয়টি থেকে মাত্র ২৩ জন পিএইচডি ডিগ্রি এবং ১৩ জন এমফিল ডিগ্রি লাভ করেছেন। সংখ্যার দিক থেকে যা খুবই নগণ্য বলে মনে করছে বিশ্ববিদ্যালয় র্কর্তৃপক্ষ।

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকার দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি ডিগ্রি চালুর কথা চিন্তা করছে বলে দেশ রূপান্তরকে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘দেশের বেশকিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এমফিল ও পিএইচডি খোলার চিন্তাভাবনা চলছে। মানও যাতে বিশ্বমানের হয় সেদিকেও খেয়াল রাখা হবে।’

এ বিষয়ে ড্যাফোডিল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘দেশের ভালো বেসরকারি বিশ্ববিদ্যালয়; যেগুলো মানসম্মত শিক্ষায় অবদান রাখছে, সেসব বিশ্ববিদ্যালয়ে উচ্চতর গবেষণা করার সুযোগ রাখা উচিত। তবে ওইসব গবেষণার মান যেন ভালো হয়, গবেষণা যেন আন্তর্জাতিক মানের হয়, সে দিকটা অবশ্যই গুরুত্বের সঙ্গে দেখতে হবে!

উচ্চশিক্ষার জন্য প্রতিবছর হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন। তবে তাদের বড় একটি অংশই পড়াশোনা শেষ করে আর দেশে ফিরছে না। উন্নত কর্মপরিবেশ, গবেষণার বিস্তৃত সুযোগ, উচ্চ বেতন, স্থায়ী বসবাসের সুযোগ এবং উন্নতমানের জীবন আকর্ষণে তারা বিদেশেই ক্যারিয়ার গড়ে তুলছেন। ফলে দেশের তরুণ মেধাবীদের আলোয় আলোকিত হচ্ছে বিশ্বের নামিদামি বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, হাসপাতাল, প্রযুক্তিসহ নানা প্রতিষ্ঠান। অন্যদিকে দেশে সীমিত গবেষণা, দক্ষতাসম্পন্ন কর্মসংস্থান সংকট ও অনিরাপদ পরিবেশ এবং মেধার যথাযথ মূল্যায়নের ক্ষেত্র এখনো সেভাবে তৈরি হয়নি। এসব সীমাবদ্ধতায় দেশে ফেরার আগ্রহ কমে যাচ্ছে তাদের। ফলে উচ্চশিক্ষিত মানবসম্পদের একটি বড় অংশ বিদেশে থেকে যাওয়ায় দেশে মেধা পাচারের আশঙ্কা আরও প্রকট হচ্ছে।

২০২৪ সালের রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশে ‘রিভার্স ব্রেন ড্রেন’ নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়। বিদেশের নামকরা বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানে কর্মরত কিছু বাংলাদেশির দেশে ফেরার আগ্রহ নতুন আশার জন্ম দিলেও বাস্তবে সেই প্রবণতা এখনো দৃশ্যমান নয়। আন্তর্জাতিক পরিসংখ্যান বলছে, বিদেশে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা যেমন বাড়ছে, তেমনই বাড়ছে বিদেশে স্থায়ী হওয়ার প্রবণতাও।
ইউনেস্কোর তথ্য অনুযায়ী, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে বিদেশে উচ্চশিক্ষায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৫২ হাজারে পৌঁছেছে। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৪-২৫ অর্থবছরে বিদেশে শিক্ষা খাতে বাংলাদেশিদের ব্যয় দাঁড়িয়েছে ৬৬ কোটি ২০ লাখ মার্কিন ডলার বা প্রায় ৮ হাজার ৭৯ কোটি টাকা, যা এ পর্যন্ত সর্বোচ্চ। তবে বিদেশে পড়তে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে কতজন দেশে ফিরে আসেন, সে বিষয়ে কোনো কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যান নেই। তবে সরকারি শিক্ষক ও কর্মকর্তারা সাধারণত শর্তসাপেক্ষে উচ্চশিক্ষার জন্য শিক্ষা ছুটি নিয়ে বিদেশে যান। নির্ধারিত সময়ের মধ্যে তাদের দেশে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার বাধ্যবাধকতা থাকে। তাদের মধ্যে বিদেশে স্থায়ীভাবে থেকে যাওয়ার হার তুলনামূলক কম, যা সংশ্লিষ্টদের মতে প্রায় ২০ শতাংশ। স¤প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৩২ জন শিক্ষক পিএইচডির জন্য বিদেশে গেলেও তাদের মধ্যে ২৮ জন দেশে ফেরেননি।

অন্যদিকে যারা নিজ উদ্যোগে স্কলারশিপ বা ব্যক্তিগত অর্থায়নে বিদেশে উচ্চশিক্ষার জন্য যান, তাদের ক্ষেত্রে চিত্র সম্পূর্ণ ভিন্ন। উন্নত কর্মসংস্থান, গবেষণার সুযোগ ও স্থায়ী বসবাসের সম্ভাবনার কারণে এই শ্রেণির শিক্ষার্থীদের ৬০ শতাংশেরও বেশি পড়াশোনা শেষে আর দেশে ফিরে আসে না বলে সংশ্লিষ্টরা ধারণা দেন। তাদের মতে, এদের উল্লেখযোগ্য অংশই বিদেশে থেকে যায়।

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ বলেন, বিদেশে উচ্চশিক্ষা নেওয়া কোনো সমস্যা নয়। এটা একটি জাতীয় সম্পদে পরিণত হতে পারে। যদি সেই জ্ঞান ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগানোর মতো পরিবেশ তৈরি হয়। দেশে আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ আরও শক্তিশালী করা গেলে বিদেশমুখী হওয়ার প্রবণতা অনেকটাই কমানো সম্ভব। তিনি বলেন, দেশের নিয়োগ ও পদোন্নতিতে স্বচ্ছতা, মেধার মূল্যায়ন, গবেষণার স্বাধীনতা এবং প্রশাসনিক জটিলতা কমিয়ে তরুণদের জন্য আস্থার পরিবেশ তৈরি করতে হবে। একই সঙ্গে স্টার্টআপ, উদ্ভাবন ও গবেষণাভিত্তিক উদ্যোক্তাদের জন্য অর্থায়ন, নীতিগত সহায়তা এবং বাজারে প্রবেশের সুযোগ বাড়ানো জরুরি।

Manual6 Ad Code

বিশ্বখ্যাত ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনে সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আল আমিন হোসেন। শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রিচিতা খন্দকার রিফাত। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী আনামিকা আহমেদ কাজ করছেন মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী গাজী মোহাইমিন ইকবাল মেটা এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) শিহাব রশিদ অ্যাপলে কর্মরত রয়েছেন। এভাবে বিশ্বের বহু নামিদামি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছেন দেশের মেধাবী তরুণরা।

বিদেশে থাকা বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকদের অভিজ্ঞতায় দেখা যায়, তাদের ফিরে না আসার সিদ্ধান্ত শুধু বেশি বেতনের জন্য নয়। এটি দীর্ঘমেয়াদি পেশাগত নিরাপত্তা, গবেষণার সুযোগ এবং জীবনমানের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। ২০২২ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যাওয়া সাইদুর রহমান বর্তমানে সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। তিনি বলেন, পেশাগত উন্নয়ন, অর্থনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক থেকে আপাতত যুক্তরাজ্যই বেশি সম্ভাবনাময়।

একই অভিজ্ঞতার কথা জানান যুক্তরাষ্ট্রে ডেটা সায়েন্সে উচ্চশিক্ষা নেওয়া মো. ইউসুফ। পড়াশোনা শেষ করে সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজের সুযোগ পেয়েছেন তিনি। ইউসুফ বলেন, বাংলাদেশে যোগ্যতা অনুযায়ী কাজের পরিবেশ নেই। বেতন-ভাতাদিও খুব একটা মানসম্মত নয়। তবে পেশাগত নিরাপত্তা ও কাজের পরিবেশ তৈরি হলে ভবিষ্যতে দেশে ফেরার বিষয়টি বিবেচনা করব।

শিক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে মেধা পাচারের (ব্রেন ড্রেন) অন্যতম কারণ গবেষণা ও উদ্ভাবনের সীমিত পরিবেশ। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, জার্মানি ও সিঙ্গাপুরের মতো দেশগুলো পরিকল্পিতভাবে বিশ্বের সেরা মেধাবীদের আকৃষ্ট করছে। তাদের অভিবাসন নীতিতে উচ্চশিক্ষিত ও দক্ষ জনশক্তির জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। কারণ, আধুনিক অর্থনীতিতে জ্ঞান, গবেষণা ও উদ্ভাবনই সবচেয়ে বড় সম্পদ। এ কারণে বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়, গবেষণাগার, হাসপাতাল ও প্রযুক্তি প্রতিষ্ঠানে বাংলাদেশি পেশাজীবীরাও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।

তারা বলছেন, ব্রেন ড্রেনের ক্ষতি তাৎক্ষণিকভাবে দৃশ্যমান না হলেও দীর্ঘমেয়াদে এর প্রভাব গভীর। এতে গবেষণা, উদ্ভাবন, প্রযুক্তি উন্নয়ন ও স্বাস্থ্যসেবায় দক্ষ জনশক্তির ঘাটতি তৈরি হয়। অর্থনীতির ভাষায়, এটিই ‘হিউম্যান ক্যাপিটাল লস’, যেখানে রাষ্ট্রের বিনিয়োগে তৈরি হওয়া দক্ষ মানবসম্পদের সুফল শেষ পর্যন্ত অন্য দেশ ভোগ করে।

পর্যালোচনায় দেখা যায়, ভারত, চীন, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও আয়ারল্যান্ডও একসময় একই সংকটে পড়েছিল। তবে দীর্ঘমেয়াদি নীতি, গবেষণায় বিনিয়োগ এবং উচ্চমানের কর্মসংস্থান সৃষ্টি করে এসব দেশ পরিস্থিতি অনেকটাই বদলে দিয়েছে।

গবেষণা অবকাঠামো উন্নয়ন, আইআইটিতে রিসার্চ পার্ক, বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস, আকর্ষণীয় ফেলোশিপ ও গবেষণা অনুদানের মাধ্যমে বিদেশে থাকা বিজ্ঞানী ও প্রকৌশলীদের দেশে ফেরাতে কাজ করেছে ভারত। একই সঙ্গে ‘স্টার্ট-আপ ইন্ডিয়া’ কর্মসূচি উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

চীনও বিশেষ ট্যালেন্ট প্রোগ্রাম, গবেষণা অনুদান, আবাসন সুবিধা, প্রতিযোগিতামূলক বেতন এবং বিজ্ঞান-প্রযুক্তি খাতে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে বিদেশফেরত গবেষকদের জন্য অনুক‚ল পরিবেশ তৈরি করেছে।

অন্যদিকে সিঙ্গাপুর উচ্চমানের শিক্ষা ও গবেষণা পরিবেশ, দক্ষিণ কোরিয়া গবেষণা ও উন্নয়নে ব্যাপক বিনিয়োগ এবং আয়ারল্যান্ড বহুজাতিক বিনিয়োগ এবং জ্ঞানভিত্তিক কর্মসংস্থান স¤প্রসারণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ ধরে রাখতে সফল হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এসব দেশের অভিজ্ঞতা প্রমাণ করে, মেধা ধরে রাখতে শুধু দেশপ্রেমের আহŸান নয়, প্রয়োজন উন্নত গবেষণা, প্রতিযোগিতামূলক কর্মপরিবেশ এবং দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় পরিকল্পনা।

বাংলাদেশেও সরকার এখন ‘ব্রেন ড্রেন’ নয়, ‘ব্রেন সার্কুলেশন’-এর ওপর গুরুত্ব দিচ্ছে। বিদেশে থাকা বাংলাদেশি গবেষক ও পেশাজীবীদের দেশের গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন নীতিনির্ধারকরা।

স¤প্রতি শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, উচ্চশিক্ষা অর্জনে বিদেশে যাওয়া তরুণদের ফিরে এসে দেশের সেবায় কাজের পরিবেশ তৈরি করা হবে। তিনি বলেন, ‘ব্রেন ড্রেন নয়’, ‘রিভার্স ব্রেন ড্রেন’ করতে হবে। আমাদের দেশের সন্তানরা বাইরে গিয়ে উচ্চশিক্ষিত হবে। সেখান থেকে তারা আবার দেশে ফিরে আসবে। মানবতার সেবায় কাজ করবে। এতে আমাদের দেশের উন্নয়ন হবে।’

প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, আমরা চাই ‘ব্রেন ড্রেন’ বন্ধ করে এটিকে ‘ব্রেন সার্কুলেশনে’ রূপান্তর করতে। প্রবাসে থাকা দক্ষ গবেষক ও একাডেমিকদের জয়েন্ট রিসার্চ ও শর্ট কোর্সের মাধ্যমে দেশের গবেষণাব্যবস্থার সঙ্গে যুক্ত করা হবে। সরকার মেধাবীদের দেশে ফেরাতে নানা উদ্যোগ হাতে নিয়েছে!

লেখক: গবেষক ও কলামিস্ট, পাঠানপাড়া (খানবাড়ি), কদমতলী, সদর-সিলেট।

 

 

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code