Main Menu

সিলেটে আরও ৪ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৬

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত) নতুন করে আরও ৪ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়েছে। এনিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত বিভাগে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন রয়েছেন।

Manual1 Ad Code

রোববার (১২ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা: মাহবুবুল আলম।

Manual4 Ad Code

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৪ জনের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন রয়েছেন।

বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, নর্থ ইস্ট মেডিকেল হাসপাতালে ১ জন, মাউন্ট এডোরা হাসপাতালে ১ জন এবং হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ জন চিকিৎসাধীন রয়েছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১২ জুলাই পর্যন্ত হবিগঞ্জ জেলায় সর্বোচ্চ ৩৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ১৫ জন, সিলেটে ১৪ জন এবং মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা ও বরিশাল থেকে আসা ৩ জন রোগী সিলেট বিভাগে শনাক্ত হয়েছেন।

Manual1 Ad Code

সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম বলেন, বর্ষা মৌসুমে এডিস মশার বিস্তার বেড়ে যাওয়ায় ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। তাই জ্বর, মাথাব্যথা, শরীর ব্যথা, চোখের পেছনে ব্যথাসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একইসঙ্গে বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, সিসিকের পক্ষ থেকে ইতোমধ্যে এডিস মশার আশ্রয়স্থল ধ্বংসে বিশেষ অভিযান চলমান রয়েছে। নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code