স্কলার্সহোম দক্ষিণ সুরমার ৫ শিক্ষার্থী পেল সরকারি প্রাথমিক বৃত্তি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাস থেকে সরকারি প্রাথমিক বৃত্তি পেয়েছেন ৫ শিক্ষার্থী। এরমধ্যে টেলেন্টপুল ২ জন ও সাধারণ বৃত্তি পেয়েছেন ৩ শিক্ষার্থী। রোববার দুপুরে দেশব্যাপী বৃত্তি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
তারা হলেন- টেলেন্টপোল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী মো. মেহমেদ আরিয়ান ও জয় দাশ এবং সাধারণ বৃত্তিপ্রাপ্ত মো. তাহমিদ রহমান জিসান, মাহিয়া চৌধুরী ও ফারিহা হোসাইন নাবা।
তারা তাদের এ সাফল্যের জন্য মা-বাবা এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, আন্তরিক দিকনির্দেশনা ও নিরলস সহযোগিতার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
স্কলার্সহোম দক্ষিণ সুরমা ক্যাম্পাসের অধ্যক্ষ প্রফেসর আবুল আনাম মো. রিয়াজ বলেন, তাদের এই অবিস্মরণীয় সাফল্যের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা রাখি তারা ভবিষ্যতে মানুষের মতো মানুষ হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করবে।
Related News
একাদশে ভর্তি আবেদনের সময় বাড়ল, সুযোগ পাবেন যারা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানোRead More
গবেষণা : শাবিপ্রবির ৪ শিক্ষক পেলেন ডিনস অ্যাওয়ার্ড
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: গবেষণায় বিশেষ অবদান রাখায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More



Comments are Closed