হবিগঞ্জ সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত বিশেষ অভিযানে ৫১ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ কসমেটিক্সসহ একটি ট্রাক জব্দ হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি সূত্রে জানায়, একটি নির্দিষ্ট ট্রাকে ভারতীয় অবৈধ মালামাল পরিবহন করা হতে পারে এমন তথ্য হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর কাছে আগে থেকেই ছিল। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকালে ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুরের জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বর এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে কৌশলগত অবস্থান নেয়। চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও উপস্থিতি টের পেয়ে ট্রাকটি জগদীশপুর মুক্তিযুদ্ধ চত্বরসংলগ্ন এলাকায় ফেলে রেখে আত্মগোপন করে। বিজিবির আভিযানিক দল স্থানীয়দের সহায়তায় ট্রাকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তাৎক্ষণিক ট্রাকটি তল্লাশি করে ভেতরে থাকা কার্টনের মধ্যে অত্যন্ত সুকৌশলে লুকানো বিপুল পরিমাণ ভারতীয় কাবেরী মেহেদী পাওয়া যায়। অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা মেহেদীসহ ট্রাকটি তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। জব্দ করা মালামাল সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান জানান, দেশের অর্থনীতি ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান তিনি।
Related News
হবিগঞ্জ কারাগারে আসামির মৃত্যু, পরিবারের অভিযোগ হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলা কারাগারে মাদক মামলার আসামি এনামুল হাসান (৩২) নামে এক হাজতিরRead More
সিলেট-ঢাকা মহাসড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের অলিপুরে ট্রাকের ধাক্কায় আব্দুল খালেক (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহতRead More



Comments are Closed