Main Menu

যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন এক বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। আবেদনকারীদেরকে তাদের ভিসা আবেদন ফরমে বাধ্যতামূলকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমের সঠিক তথ্য উল্লেখ করতে নির্দেশনা দেওয়া হয়েছে এ বার্তায়।

Manual5 Ad Code

একইসঙ্গে ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য গোপন করলে আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্যতাও তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) নিজেদের ওয়েবসাইটে এ বার্তা দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

Manual4 Ad Code

বার্তায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের ডিএস-১৬০ আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম (ইউজারনেম) বা হ্যান্ডেল উল্লেখ করা বাধ্যতামূলক।

Manual6 Ad Code

দূতাবাস আরও জানায়, আবেদনকারীরা আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক, সম্পূর্ণ ও সত্য বলে প্রত্যয়ন করেই তাতে স্বাক্ষর করে জমা দেন।

তাই সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন প্রত্যাখ্যান হওয়ার পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও অযোগ্যতা তৈরি হতে পারে।

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code