ছাত্রশিবিরের রাজনীতি ছাড়লেন ডাকসুর ভিপি সাদিক কায়েম
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম ছাত্রশিবিরের রাজনীতি ছেড়েছেন।
সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। এ বিষয়ে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে বছরে দুইবার সাংগঠনিক পুনর্গঠন (সেটআপ) হয়। ২০২৬ সালের ষাণ্মাসিক সেটআপে তাঁর বিদায় হয়েছে।
বর্তমানে সাদিক কায়েম ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে মাঠপর্যায়ে সমন্বয় ও বিভিন্ন সাংগঠনিক দায়িত্ব পালন করায় তিনি আলোচনায় আসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সারাদশে জামায়াত প্রার্থীদের নির্বাচনি প্রচারণায় অংশ নেন।
এর আগে গত ১ মে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর কাউন্সিল হলে আয়োজিত এক সম্মেলনে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে জামায়াতে ইসলামীর মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়।
ওই ঘোষণার পর ছাত্রশিবির জানায়, সংগঠনের পদে থেকে কোনো রাজনৈতিক দলের পক্ষে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। এরই ধারাবাহিকতায় সাম্প্রতিক সাংগঠনিক পুনর্গঠনে সাদিক কায়েম ছাত্রশিবির থেকে বিদায় নেন। ধারণা করা হচ্ছে, তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়ে সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সাদিক কায়েম খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসা থেকে আলিম সম্পন্ন করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
সাদিক কায়েম ২০১৩ সালে ছাত্রশিবিরের রাজনীতিতে যুক্ত হন। চব্বিশের সরকার পরিবর্তনের আগ পর্যন্ত তাকে ছাত্রশিবিরের কোন কর্মকাণ্ডে দেখা যায়নি। ওই সময় তিনি ছাত্রলীগের নামে রাজনীতি করতেন বলে অভিযোগ রয়েছে। ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি হিসেবে প্রথম প্রকাশ্যে আসেন। ২০২৬ সালের জানুয়ারি থেকে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং এর আগে ২০২৫-২৬ মেয়াদে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed