গ্রিসে হার্ট অ্যাটাকে প্রাণ গেল সিলেটি প্রবাসী যুবকের
প্রবাস ডেস্ক: গ্রিসের রাজধানী এথেন্সে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন রুম্মান আহমদ (৩০) নামে এক বাংলাদেশি যুবক।
সোমবার (১৩ জুলাই) মধ্যরাতে এথেন্সের স্থানীয় একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।
রুম্মান আহমদ সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বল্লভপুর গ্রামের মৃত মাওলানা আব্দুল মুতলিবের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর পূর্বে জীবন-জীবিকার তাগিদে গ্রিসে পাড়ি জমান রুম্মান আহমদ। এক সময় সেদেশের রেসিডেন্সি কার্ডও পান। কাজ করতেন একটি রেস্টুরেন্টে। সোমবার রাতে হঠাৎ করে হার্ট অ্যাটাকে আক্রান্ত হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রুম্মান আহমদের মৃত্যুর খবর তার পরিবারে এসে পৌঁছার পর থেকেই চলছে শোকের মাতম। পিতৃহারা সন্তান রুম্মানকে হারিয়ে কান্না থামছে না তার মায়ের। গ্রামেও নেমে এসেছে শোকের ছায়া।
রুম্মান আহমদের চাচাতো ভাই শানুর আলী বলেন, তার মরদেহ দেশে আনতে চায় পরিবার। সেই প্রস্তুতি নিচ্ছেন তারা।
Related News
মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ
প্রবাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম্যাক সিটির মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ। দীর্ঘRead More
জাল নথির কারণে নিউজিল্যান্ডে ৭০ শতাংশ বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: জাল নথিপত্রের বিষয়ে যাচাই-বাছাই জোরদার করায় নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রত্যাখ্যানের হারRead More



Comments are Closed