বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে খুন, দুই ভাই গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক ব্যবসায়ীকে ঘুষি মেরে ও পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বুধবার (১৫ জুলাই) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
নিহত ব্যবসায়ীর নাম আলী হোসেন (৩৮), তিনি বিয়ানীবাজারের বিবিরাই এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাজারের একজন ক্ষুদ্র ব্যবসায়ী।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, ঘাতক শাহীনুর ইসলাম গত ৪ জুলাই আলী হোসেনের দোকান থেকে ৬ হাজার টাকার ডিজেল বাকিতে ক্রয় করেন। গত ১১ জুলাই রাতে শাহীনুর আবারও জ্বালানি তেল কিনতে আসলে আলী হোসেন তার পূর্বের পাওনা টাকা পরিশোধের অনুরোধ জানান। এতে ক্ষিপ্ত হয়ে শাহীনুর ও তার সহযোগীরা আলীর ওপর চড়াও হয়। একপর্যায়ে শাহীনুরের নির্দেশে উপস্থিত বিবাদীরা আলীকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে গুরুতর আহত করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার পর নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে গোলাপগঞ্জের ফুলসাইন এলাকা থেকে আইনুল ইসলাম (২২) এবং সকাল ৯টার দিকে কানাগাঁও উত্তর বাদেপাশা এলাকা থেকে শাহীনুর ইসলামকে (৩০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুজনই বিয়ানীবাজারের বিবিরাই গ্রামের মনিয়া মিয়ার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed