জকিগঞ্জে একদিনে দুই সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ও বিকেলে উপজেলার আটগ্রাম ও কালিগঞ্জ বাজার এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুটি ঘটনাই স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেছেন।
প্রথম দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জকিগঞ্জ-আটগ্রাম সড়কের আটগ্রাম পয়েন্টের কাছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জকিগঞ্জমুখী একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী গুরুতর আহত হন।
এর ঘণ্টাখানিক পর বিকেল আনুমানিক ২.৩০ টার দিকে জকিগঞ্জের ব্যস্ত কালিগঞ্জ বাজারের পূর্ব পার্শ্বে আরেকটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে। জকিগঞ্জ থেকে কালিগঞ্জগামী একটি ১০ সিটার যাত্রীবাহী গাড়ি বাজারে প্রবেশের সময় মানিকপুর সড়ক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল কোনো ধরনের সতর্ক সংকেত ছাড়াই গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়।
আকস্মিক সংঘর্ষে যাত্রীবাহী গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি রাস্তার ডান পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে দশসিটা গাড়িতে থাকা এক নারীসহ অন্তত দুজন গুরুতর আহত হন। স্থানীয় সূত্রে জানা গেছে আহত দুজনেরই হাত ভেঙে গেছে।
দুর্ঘটনার সময় গাড়িটিতে জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের প্রচার সম্পাদক মাওলানা জুবায়ের আহমদ সহ আরও কয়েকজন যাত্রী ছিলেন। তারা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে প্রাণে রক্ষা পান।
দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তাদের অভিযোগ সড়কের পাশে নিয়মবহির্ভূতভাবে ট্রাক দাঁড়িয়ে না থাকলে দুর্ঘটনার ক্ষয়ক্ষতি এতটা ভয়াবহ নাও হতে পারত। পাশাপাশি মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার বেপরোয়া গতি এবং অসচেতন চালনার কারণেও সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
স্থানীয় সচেতন মহল বলছেন, অবৈধভাবে সড়কের পাশে ট্রাক পার্কিং, ট্রাফিক আইন অমান্য এবং অতিরিক্ত গতির কারণে জকিগঞ্জের বিভিন্ন সড়কে দুর্ঘটনার সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। তারা অবৈধ পার্কিং বন্ধ, ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
Related News
গোয়াইনঘাটে ৩১ বস্তা ভারতীয় জিরা ও বারকি নৌকা জব্দ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ৩১ বস্তা ভারতীয় জিরাRead More
সিলেট সীমান্তে ২৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানিRead More



Comments are Closed