জগন্নাথপুরে তাবলিগের বয়ান নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫০

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে তাবলিগ জামাতের বয়ানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার কলকলিয়া ইউনিয়নের তেলিকোনা গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে আহতদের মধ্যে ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় তেলিকোনা জামে মসজিদে ইমাম হাবিবুর রহমান হাবিব তাবলিগ জামাতের একটি পক্ষের পক্ষে বক্তব্য দেন। এ সময় গ্রামের বাসিন্দা সিরাজ আলী ওই বক্তব্যে আপত্তি জানিয়ে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। এ নিয়ে একই গ্রামের ইয়াহিয়াRead More



































