Main Menu

খামেনির দাফনের নতুন সময় প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক: আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকানুষ্ঠান ও দাফন কার্যসূচি আগামী জুলাই মাস থেকে শুরু হতে যাচ্ছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এই তথ্য নিশ্চিত করেছে।

ঘোষিত সময়সূচি অনুযায়ী, আগামী ৪ ও ৫ জুলাই রাজধানী তেহরানে প্রয়াত এই নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য একটি বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর পরদিন, অর্থাৎ ৬ জুলাই তেহরানেই তার প্রথম জানাজা ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠান অনুষ্ঠান সম্পন্ন হবে। পরবর্তী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আগামী ৭ জুলাই ধর্মীয় নগরী কোমে আরেকটি বিশেষ জানাজা অনুষ্ঠিত হবে।

কোমের আনুষ্ঠানিকতা শেষে সর্বোচ্চ নেতার মরদেহ মাশহাদ শহরে নিয়ে যাওয়া হবে। সেখানে আগামী ৯ জুলাই আরও একটি শোকানুষ্ঠান অনুষ্ঠান শেষে শিয়া সম্প্রদায়ের অত্যন্ত পবিত্র স্থান ইমাম রেজা (আ.)-এর মাজার প্রাঙ্গণে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।

দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের শাসনক্ষমতার শীর্ষে থাকা এই প্রভাবশালী নেতার প্রয়াণে দেশটিতে রাষ্ট্রীয় শোকের আবহাওয়া বিরাজ করছে এবং তার শেষকৃত্যে লাখো মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে।

Share





Related News

Comments are Closed