সিলেটে ৬দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র আফজল, সন্ধান চায় পরিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ৬দিন আফজল হোসাইন (২১) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ রয়েছেন। নিখোঁজ আফজল সিলেট নগরীর শাহপরাণ থানাধীন জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসার ছাত্র ও মেজরটিলার ইসলামপুরের মুসলিমনগরস্থ ১২ নম্বর আনা মিয়া হাউজের বাসিন্দা ঈর্শাদ আলী এবং শিফা বেগম দম্পত্তির ছেলে।
জানা যায়, গত ৭ জুন রোববার জাহানপুরস্থ মুহিব রোকিয়া হাফিজিয়া মাদরাসা থেকে আফজল হোসাইন কাউকে কিছু না বলে বের হয়ে যান। পরবর্তীতে তিনি মাদরাসা কিংবা বাসায় আর ফিরে না আসায় আত্মীয়-স্বজন ও মাদারাসা কর্তৃপক্ষ সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি তাঁরা।
এ ব্যাপাারে গত ৮ জুন (সোমবার) নিখোঁজ আফজল হোসাইনের মা এসএমপি’র শাহপরাণ রহ. থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৪০৭) করেন।
জিডি সূত্রে জানা যায়, নিখোঁজের সময় আফজল হোসাইন’র পরনে ছিল খয়েরি রঙের পাঞ্চাবি ও সাদা পায়জামা। তাঁর গায়ের রং শ্যামলা, গোলাকার মুখের আকৃতি, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি। তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন। আফজলের কোনো সন্ধান কেউ পেয়ে থাকলে ০১৩০৮২১৭৪৪৩ এই নাম্বারে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
নিখোঁজ আফজল হোসাইনকে খোঁজে পেতে পুলিশ সবধরণের চেষ্ঠা অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন শাহপরাণ রহ. থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ। প্রেস বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ‘একতাবদ্ধ সিলেটবাসী’র বিক্ষোভ সমাবেশ শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: হযরত শাহজালাল (রহ.)-এর মাজার কমিটির সংস্কার এবং দৈনন্দিন হিসাব-নিকাশের স্বচ্ছতা নিশ্চিত, বর্তমানRead More
মিছিলের প্রস্তুতিকালে সিলেটে ছাত্রলীগের ৩০ নেতাকর্মী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed